logo
খবর

ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী লিমনের দাফন সম্পন্ন

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২ ঘণ্টা আগে
Copied!
ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী লিমনের দাফন সম্পন্ন
জামিল আহমেদ লিমন। ছবি: ফেসবুক

আমেরিকা যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে নিহত পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ গতকাল সোমবার (৪ মে) সন্ধ্যায় জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এর আগে মাদারগঞ্জ উপজেলার বিনোদটঙ্গী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জানাজায় জামালপুর-৩ (মাদারগঞ্জ-মেলন্দহ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম আবদুল্লাহ বিন রশিদ ও উপজেলা নির্বাহী অফিসার সুমন চৌধুরীসহ প্রমুখ যোগ দেন।

২০২৪ সালের জুলাই মাসে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করতে আমেরিকা যুক্তরাষ্ট্রে যান জামিল আহমেদ লিমন। গত ১৬ এপ্রিল লিমন ও আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হন। পুলিশ ২৪ এপ্রিল লিমনের মরদেহ উদ্ধার এবং তার রুমমেটকে গ্রেপ্তার করে।

Lemon

নিহতের বাবা জহুরুল হক বাসসকে জানান, লিমন যথাক্রমে ২০১৪ ও ২০১৬ সালে এসএসসি ও এইচএসসি পাস করেন। তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করার পর লিমন পিএইচডি ডিগ্রির জন্য আমেরিকা যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন।

গতকাল সোমবার সকালে একটি ফ্লাইটে লিমনের মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জামালপুরে আনা হয়। পরে বিকেল সাড়ে ৩টার দিকে জেলার মাদারগঞ্জ উপজেলার লালডোবা গ্রামে অ্যাম্বুলেন্সে করে মরদেহটি বাড়িতে নিয়ে যাওয়া হয়।

মরদেহ পৌঁছানোর পর বাবা-মা, আত্মীয়-স্বজন ও গ্রামবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

আরও পড়ুন

আরও দেখুন

ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী লিমনের দাফন সম্পন্ন

ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী লিমনের দাফন সম্পন্ন

জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার বিনোদটঙ্গী উচ্চ বিদ্যালয় মাঠে জানাজার পর নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে লিমনকে দাফন করা হয়েছে।

২ ঘণ্টা আগে

ঈদে ‘রিয়া’ থেকে বিকাশে রেমিট্যান্স গ্রহণে থাকছে ২০০ টাকা ক্যাশব্যাক

ঈদে ‘রিয়া’ থেকে বিকাশে রেমিট্যান্স গ্রহণে থাকছে ২০০ টাকা ক্যাশব্যাক

মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), ইতালি, ফ্রান্স, জার্মানি ও অস্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসীরা রিয়া মানি ট্রান্সফার বা এর অ্যাপের মাধ্যমে সহজেই দেশে টাকা পাঠাতে পারছেন। বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী একবারে সর্বোচ্চ ২ লাখ ৫০ হাজার টাকা পাঠানো সম্ভব।

১৫ ঘণ্টা আগে

আমেরিকায় গিয়ে সন্তান জন্ম দিয়ে নাগরিকত্বের ক্ষেত্রে কঠোর দূতাবাস

আমেরিকায় গিয়ে সন্তান জন্ম দিয়ে নাগরিকত্বের ক্ষেত্রে কঠোর দূতাবাস

ভিসা আবেদনকারীদের প্রতি বাংলাদেশে নিয়োজিত দূতাবাসের পরামর্শ হলো, সাক্ষাৎকারের সময় সবসময় সত্য তথ্য প্রদান করা। কোনো তথ্য গোপন করলে বা মিথ্যা বললে কেবল বর্তমান আবেদনই বাতিল হবে না, বরং ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর আজীবনের জন্য নিষেধাজ্ঞা আসতে পারে।

১৫ ঘণ্টা আগে

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে: পর্যটনমন্ত্রী

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে: পর্যটনমন্ত্রী

পর্যটকদের নিরাপত্তার বিষয়ে আলোচনা হয়েছে কি না জানতে চাইলে পর্যটনমন্ত্রী বলেন, “পর্যটকদের নিরাপত্তার বিষয়টিও আলোচনায় গুরুত্ব পেয়েছে। জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে আগত দর্শনার্থীরা কোনো নিরাপত্তাহীনতায় না ভোগেন।

১ দিন আগে