logo
খবর

এনবিআরের ৪ শীর্ষ কর্মকর্তাকে ‘জনস্বার্থে’ অবসরে পাঠিয়েছে সরকার

প্রতিবেদক, বিডিজেন০৩ জুলাই ২০২৫
Copied!
এনবিআরের ৪ শীর্ষ কর্মকর্তাকে ‘জনস্বার্থে’ অবসরে পাঠিয়েছে সরকার
ছবি: সংগৃহীত

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ৪ শীর্ষ কর্মকর্তাকে অবসরে পাঠিয়েছে সরকার। বুধবার (২ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এই ৪ কর্মকর্তারা হলেন—এনবিআরের ৩ সদস্য হোসেন আহমেদ, মো. আলমগীর হোসেন, মো. আবদুর রউফ এবং বরিশাল কর অঞ্চলের কমিশনার শব্বির আহমেদ।

প্রজ্ঞাপনে বলা হয়, এই কর্মকর্তারা সরকারি চাকরিতে ২৫ বছরের বেশি সময় পূর্ণ করেছেন এবং জনস্বার্থে তাদের অবসর দেওয়া হলো।

এর আগে, মঙ্গলবার চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার মো. জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি সম্প্রতি এনবিআর কর্মকর্তাদের নিয়ে ধর্মঘট করে দাপ্তরিক কার্যক্রমে বিঘ্ন ঘটান।

এ ছাড়া, দুর্নীতি দমন কমিশন (দুদক) ১১ এনবিআর কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু করেছে।

এনবিআর সংস্কার ঐক্য পরিষদের আহ্বানে গত ২৮ ও ২৯ জুন দেশব্যাপী ধর্মঘট ও কর্মবিরতি পালন করেন এনবিআর কর্মকর্তারা। এতে আমদানি-রপ্তানি কার্যক্রমে বড় ধরনের অচলাবস্থা দেখা দেয়।

আন্দোলনকারীদের প্রধান দাবিগুলোর মধ্যে ছিল এনবিআর চেয়ারম্যানের অপসারণ, কর সংস্কার সুপারিশ প্যানেলে তাদের প্রতিনিধি অন্তর্ভুক্ত করা এবং 'প্রতিশোধমূলক বদলির অবসান।

উল্লেখ্য, গত ১২ মে সরকার এক অধ্যাদেশ জারি করে এনবিআর ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) বিলুপ্ত করে। এর পরিবর্তে গঠন করা হয় 'রাজস্ব নীতি বিভাগ' ও 'রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ'। এ সিদ্ধান্তের পর থেকেই এনবিআরের কর্মকর্তাদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।

কর্মকর্তাদের কর্মবিরতির পরিপ্রেক্ষিতে সরকার কাস্টমস ও বন্ড কমিশনারেটকে জরুরি সেবা হিসেবে ঘোষণা করে এবং কঠোর ব্যবস্থা হুঁশিয়ারি দেয়। 

পরে সরকারের চাপ ও ব্যবসায়ীদের অনুরোধে এনবিআর কর্মকর্তারা ২৯ জুন রাতে কর্মবিরতি প্রত্যাহার করেন।

আরও দেখুন

যাচাই ছাড়া এজেন্সির তালিকা, মালয়েশিয়ায় কর্মী পাঠাতে আবারও সিন্ডিকেটের শঙ্কা

যাচাই ছাড়া এজেন্সির তালিকা, মালয়েশিয়ায় কর্মী পাঠাতে আবারও সিন্ডিকেটের শঙ্কা

অন্তর্বর্তী সরকারের দেড় বছরে নানা অভিযোগ ও সংকটে বৈদেশিক শ্রমবাজার সংকুচিত হয়েছে। ২০২৪ সালের মে মাসের পর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ বন্ধ রয়েছে। এর আগেও নানা অভিযোগের কারণে দেশটির শ্রমবাজার বন্ধ হয়েছে।

৯ মিনিট আগে

লিবিয়া থেকে ফিরলেন ১৭৫ বাংলাদেশি

লিবিয়া থেকে ফিরলেন ১৭৫ বাংলাদেশি

প্রত্যাবাসিত বাংলাদেশিদের বেশির ভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশে মানবপাচারকারীদের প্ররোচনায় ও সহযোগিতায় লিবিয়ায় অনুপ্রবেশ করে। তাদের অনেকে লিবিয়াতে বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।

১৯ ঘণ্টা আগে

নিরাপদ স্যানিটেশন ও ক্ষুদ্র উদ্যোগ উন্নয়নে আরও ৬০০ কোটি টাকা বরাদ্দ পিকেএসএফের

নিরাপদ স্যানিটেশন ও ক্ষুদ্র উদ্যোগ উন্নয়নে আরও ৬০০ কোটি টাকা বরাদ্দ পিকেএসএফের

এ কার্যক্রমের মাধ্যমে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন অভীষ্ট-৬-এর লক্ষ্য অর্জনে জাতীয় প্রচেষ্টা আরও বেগবান হবে বলে আশা করা হচ্ছে।

২০ ঘণ্টা আগে

টাকা ও পাসপোর্ট আটকে রাখার অভিযোগ এক রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে

টাকা ও পাসপোর্ট আটকে রাখার অভিযোগ এক রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে

হিফজুর রহমান গতকাল বুধবার (২৫ ফেব্রুয়ারি) বলেন, আমি বিভিন্ন অফিসে ঘুরে ঘুরে হয়রান কিন্তু আমার পাসপোর্ট ও টাকা পাইনি। এসব আমি যেকোনোভাবে ফেরত চাই।

১ দিন আগে