logo
খবর

বঙ্গোপসাগরে লঘুচাপ, পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২১ অক্টোবর ২০২৪
Copied!
বঙ্গোপসাগরে লঘুচাপ, পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে
প্রতীকী ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে এবং এটি আরও ঘনীভূত হতে পারে। আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

সোমবার (২১ অক্টোবর) সকালে দেওয়া আবহাওয়ার বার্তায় বলা হয়, পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও এর কাছাকাছি উত্তর আন্দামান সাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে।

আবহাওয়াবিদেরা জানিয়েছেন মঙ্গলবার লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হতে পারে। তবে এর লক্ষ্যস্থল বাংলাদেশের উপকূলীয় অঞ্চল কি না, তা এখনো নিশ্চিত নয়।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, লঘুচাপটি মঙ্গলবার নিম্নচাপে পরিণত এবং এর প্রভাব বুধবার থেকে অনুভূত হতে পারে। দেশের দক্ষিণাঞ্চলে এর প্রভাবে হালকা বৃষ্টি হতে পারে।

নিম্নচাপটির ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা আছে বলে জানিয়ে তিনি বলেন, ‘নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার পরই এর গতিপ্রকৃতি বোঝা যাবে। তবে এখন পর্যন্ত যতটুকু ধারণা করা হচ্ছে, তাতে এর সম্ভাব্য অতিক্রমস্থল হতে পারে ভারতের ওডিশা বা পশ্চিমবঙ্গের উপকূল। তবে এখনই নিশ্চিত করে বলাটা দুরূহ যে এটি বাংলাদেশের দিকেও আসবে না। আগামীকাল নিম্নচাপ সৃষ্টির পরই আসলে এ বিষয়ে একটা ধারণা করা যেতে পারে।’

আরও দেখুন

কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের ৫ প্রবাসীর দাফন সম্পন্ন

কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের ৫ প্রবাসীর দাফন সম্পন্ন

মঙ্গলবার দুপুর ২টার দিকে স্থানীয় আকুনি মাদরাসা মাঠে হাজারও মানুষের উপস্থিতিতে সম্মিলিত জানাজা শেষে নিজ নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে তাদের সমাহিত করা হয়।

২০ ঘণ্টা আগে

সিলেটে পৌঁছেছে কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ বাংলাদেশির মরদেহ

সিলেটে পৌঁছেছে কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ বাংলাদেশির মরদেহ

আজ মঙ্গলবার সকাল পৌনে ৭টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে মরদেহগুলো সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এ সময় প্রিয়জন হারানো স্বজনদের কান্না ও আহাজারিতে হৃদয়বিদারক পরিবেশ তৈরি হয়।

২ দিন আগে

সৌদিতে বৈদ্যুতিক বিস্ফোরণে ঝলসে গেছে মুখ, অনিশ্চয়তায় প্রবাসী ইব্রাহিম

সৌদিতে বৈদ্যুতিক বিস্ফোরণে ঝলসে গেছে মুখ, অনিশ্চয়তায় প্রবাসী ইব্রাহিম

সৌদি আরবের দাম্মাম শহরে একটি বৈদ্যুতিক প্যানেল বোর্ডে রক্ষণাবেক্ষণের কাজ করছিলেন ইব্রাহিম। কাজের একপর্যায়ে বোর্ডের ভেতরে থাকা উচ্চক্ষমতার সার্কিট ব্রেকারে হঠাৎ বিকট শব্দে একটি ইলেকট্রিক্যাল আর্ক ব্লাস্ট ঘটে।

৫ দিন আগে

ইতালিতে বাংলাদেশি একই পরিবারের ৩ জন খুন, আহত ১

ইতালিতে বাংলাদেশি একই পরিবারের ৩ জন খুন, আহত ১

নিহতরা হলেন—নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে কামাল উদ্দিন বাবুল, তার স্ত্রী আরজু বেগম এবং তাদের পাঁচ বছর বয়সী মেয়ে আরোয়া ইসলাম আরিশা।

৫ দিন আগে