বিডিজেন ডেস্ক

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নবনিযুক্ত কমিশনার শেখ মো. সাজ্জাত আলী দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি ময়নুল হাসানের স্থলাভিষিক্ত হয়েছেন।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) ডিএমপি সদর দপ্তরে পৌঁছানোর পর তাঁকে অভ্যর্থনা জানান বিদায়ী কমিশনার। এ সময় তাঁকে সুসজ্জিত পুলিশ বাহিনী গার্ড অব অনার দেয়।
১৯৮৬ সালের ২১ জানুয়ারি সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মজীবন শুরু করেন সাজ্জাত আলী। তিনি ঝিনাইদহে অতিরিক্ত পুলিশ সুপার এবং পুলিশ সদর দপ্তর ও স্পেশাল ব্রাঞ্চে দায়িত্ব পালন করেন।
এ ছাড়া, তিনি ডিএমপির উপকমিশনার এবং নড়াইল, বাগেরহাট ও লক্ষ্মীপুর জেলায় পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন।
পদোন্নতি পেয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং হাইওয়ে পুলিশ, ঢাকা, চট্টগ্রাম রেঞ্জ ও পুলিশ সদর দপ্তরে ডিআইজি হিসেবে কাজ করেন।
২০১৬ সালে পুলিশ সদর দপ্তরে অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালনকালে তাঁকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। তিনি অন্তর্বর্তী সরকাররের পুলিশ সংস্কার কমিশনের অন্যতম সদস্য ছিলেন।
সাজ্জাত আলী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে এবং দেশে-বিদেশে বিভিন্ন পেশাগত প্রশিক্ষণে অংশ নেন।
দায়িত্ব গ্রহণ ও হস্তান্তর প্রক্রিয়া শেষে বিদায়ী কমিশনার ময়নুল হাসানকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান ডিএমপির নবনিযুক্ত কমিশনার ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।
নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”
মানুষের জীবন যেমন প্রেম ভালোবাসায় পূর্ণ থাকে, ঠিক তেমনি থাকে সম্পর্কের টানাপোড়েন। অধিকাংশ মানুষ শেষ বয়সে জীবন একাকীত্বর জীবনে পরিণত হয়ে যায়।