প্রতিবেদক, বিডিজেন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক নেমে এসেছে বিএনপি সমর্থকদের মধ্যে। আজ বুধবার বিএনপি চেয়ারপারসনের জানাজায় অংশগ্রহণ করতে দেশের বিভিন্ন স্থান থেকে আসেন সমর্থকেরা।
সিরাজগঞ্জ থেকে আসা ৭০–ঊর্ধ্ব বয়সী বিএনপির সমর্থক হাজি চান মিয়া বলেন, “খালেদা জিয়া মরার খবর হুনার পর থিকায় ঢাকা আসার চিন্তা করছিলাম। কাল ভোররাতে একা বের হইয়া কাড্ডার মোড়ে আইচি তারপর বাসে ঢাকায়।”
একা একা সিরাজগঞ্জ থেকে আসার কারণ জানতে চাইলে হাজ্বি চান মিয়া বলেন, “ছোটবেলায় জিয়াউর রহমানের সাথে হ্যান্ডশেক করছিলাম। তরপর থিকা আমি বিএনপি করি। নিজগো এলাকায় শহিদুল্লাহ নামের একজন এমপিতে খাড়ায়, সেও খুভ ভালা মানুষ। তাই জীবনের শুরু থিকা আমি বিএনপি করি। জিয়া মরার পর খালেদার রাজনীতিও খুব ভালা লাগত। শুধু খালেদা জিয়ার জন্য এখানে আইচি।”
হাজি চান আরও বলেন, “আমার বয়সও অনেক হইচে। কিন্তু খালেদারে মায়ের মতো দেখতাম। একন অনেক ভিড় হইব, তাই যাতি পারবো না। জানাজা শেষে মানুষ পাতলা হলে একটা বাসে উঠমু।”
শুধু তিনি একা নন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে দেশের বিভিন্ন জায়গা থেকে লাখো মানুষ জড়ো হয়েছিল ঢাকায়।
মাদারিপুর থেকে আসা পাপ্পু মিয়া বলেন, “এরশাদ আমল থেকে দেখছি খালেদা জিয়াকে। উনার মৃত্যুতে দেশের যে ক্ষতি হয়েছে, তা কিছু দিয়েই পূরণ করা সম্ভব নয়। উনার মৃত্যুতে কাছের আপন কেউ মারা যাওয়ার জন্য কষ্ট পেয়েছি।”
অন্যদিকে, আশুলিয়া থেকে জালাল সরকার বলেন, “খালেদা জিয়া দেশের সবার মা ছিল। উনার মৃত্যুতে পুরো জাতি এতিম হয়ে গেলো।”
নওগাঁর সাপাহার থেকে এসেছেন রেজাউল ইসলাম মিঠু। মিঠু বলেন, “আরা ১০০ জনের বেশি আচ্চি, দুইডা বাস ভাড়া করে সবাই মিল্লা আচ্চি। কারণ আমগো নেত্রীর ছেষ বিদায় অনুষ্ঠান। এলাকার বিএনপির নেতা–কর্মী মিল্লা সবাই আচ্চি। গতকাল ১০টায় বাসে উডছিলাম। আরা সবাই বিএনপিকে ভালোবাছি।”
কল্যাণপুরের বাসিন্দা নজরুল ইসলাম বলেন, “আমার খালেদা জিয়াকে ভালো বা মন্দ লাগে না। কিন্তু মানুষ হিসেব অন্য মানুষের জানাজায় অংশ নিতে হয় তাই এখানে আইয়া পরছি।”
জয়পুরহাট থেকে এসেছেন মুকুল। এলাকায় রিকশা চালান তিনি। তবে খালেদা জিয়াকে ভালো লাগা থেকেই জানাযায় এসেছেন। মুকুল বলেন, ‘“বুদ্দির কাল থেকে আমি বিএনপির সমর্থক। খালেদা জিয়াকে খুউব ভালো লাগে। কাল রাইতের বাসে আইছিলাম, আইজ রাইতের বাসে আবার চলে যামু।”
চট্টগ্রাম থেকে এসেছেন আনিছুর রহমান। তিনি স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। আনিছুর রহমান বলেন, “আমরা এক বাস হয়ে প্রায় ৫০ জন আইছিলাম বাজি। সবাই বিএনপির কর্মী ও সমর্থক। শুধু জানাজায় অংশ নিতে আমরা আইছিলাম।”

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।
নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”
মানুষের জীবন যেমন প্রেম ভালোবাসায় পূর্ণ থাকে, ঠিক তেমনি থাকে সম্পর্কের টানাপোড়েন। অধিকাংশ মানুষ শেষ বয়সে জীবন একাকীত্বর জীবনে পরিণত হয়ে যায়।