logo
খবর

দুই শিশুর গলায় ছুরি ধরে প্রবাসীর বাড়িতে ডাকাতি

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৬ আগস্ট ২০২৫
Copied!
দুই শিশুর গলায় ছুরি ধরে প্রবাসীর বাড়িতে ডাকাতি
আলমারি তছনছ করে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়েছে ডাকাতেরা। আজ সকালে মিরসরাইয়ে। ছবি : প্রথম আলো

চট্টগ্রামের মিরসরাইয়ে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার (২৫ আগস্ট) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার হিঙ্গুলি ইউনিয়নের মধ্যম আযম নগর এলাকায় এ ঘটনা ঘটে। ডাকাত দলের সদস্যরা দুটি শিশুর গলায় ছুরি ধরে বাড়িতে থাকা স্বর্ণালংকার, মুঠোফোন ও নগদ টাকা লুটপাট করেছে বলে অভিযোগ প্রবাসীর পরিবারের সদস্যদের।

খবর প্রথম আলোর।

ওই প্রবাসীর নাম মো. হেলাল উদ্দিন। তিনি কুয়েতে থাকেন। ডাকাতির সময় বাড়িতে তাঁর মা, স্ত্রী, সন্তান, ভাই, বোন, বোনের স্বামীসহ সাত সদস্য ছিলেন। জানতে চাইলে হেলাল উদ্দিনের মা রিজিয়া বেগম প্রথম আলোকে বলেন, রাত সাড়ে তিনটার দিকে দরজার ধাক্কা দেওয়ার শব্দে তাঁর ঘুম ভাঙে। এ সময় তিনি কে ধাক্কা দিচ্ছে জানতে চাইলে মুহূর্তেই শাবল দিয়ে দরজা ভেঙে ৮ থেকে ১০ জন ডাকাত ঘরে ঢুকে পড়ে। তাদের হাতে ধারালো অস্ত্র, মুখে মুখোশ ও পরনে হাফপ্যান্ট ছিল।

রিজিয়া বেগম বলেন, ডাকাতেরা প্রথমে তাঁর প্রবাসী বড় ছেলের এক মাস বয়সী মেয়ের গলায় ছুরি ধরে। পরে ঘরে থাকা তাঁর এক মেয়ের দুই বছর বয়সী ছেলের গলায়ও ছুরি ধরে ডাকাতি করা হয়। চিৎকার করলে দুই শিশুর গলা কেটে ফেলার হুমকি দেয় ডাকাত দল। এ ছাড়া ডাকাতির সময় তাঁর ছোট ছেলে এবং মেয়ের স্বামীকে হাত বেঁধে একটি কক্ষে আটকে রাখে তারা। এরপর ডাকাতেরা ঘরের বিভিন্ন কক্ষের আলমারি খুলে সাড়ে ৬ ভরি সোনা, নগদ ৩০ হাজার টাকা ও একটি মুঠোফোন নিয়ে যায়। ডাকাতেরা চলে যাওয়ার পর চিৎকার শুনে প্রতিবেশীরা তাঁদের উদ্ধার করেন।

স্থানীয় বাসিন্দা মো. জাফর আহমদ প্রথম আলোকে বলেন, ‘গত ৪০ বছরে আমাদের এলাকায় আর কোনো ডাকাতের ঘটনা ঘটেনি। নিষ্পাপ শিশুদের গলায় ধারালো ছুরি ধরে ডাকাতির এমন জঘন্য ঘটনা আমাদের অবাক করেছে।’

এদিকে ডাকাতির এ খবর জানার পর ভোরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। জানতে চাইলে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল হালিম প্রথম আলোকে বলেন, ওই এলাকায় ডাকাতির একটি চক্র তৈরি হয়েছে। এমন ঘটনা রোধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: প্রথম আলো

আরও দেখুন

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে অংশ নিলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে অংশ নিলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

জামাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান একইসঙ্গে নামাজ আদায় করেন। তাদের সঙ্গে মন্ত্রিপরিষদের সদস্য, রাজনীতিবিদ ও কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জামাতে অংশ নেন।

২ দিন আগে

সৌদিতে নিহত মোশাররফের দুই সন্তানের পড়ালেখার খরচ মন্ত্রণালয় বহন করবে: প্রবাসী কল্যাণমন্ত্রী

সৌদিতে নিহত মোশাররফের দুই সন্তানের পড়ালেখার খরচ মন্ত্রণালয় বহন করবে: প্রবাসী কল্যাণমন্ত্রী

মরদেহ হস্তান্তরকালে মন্ত্রী নিহত মোশাররফ হোসেনের পরিবারকে দাফন কার্য সম্পন্নের জন্য ৫০ হাজার টাকার চেক প্রদান করেন। এ ছাড়া, ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ডের পক্ষ থেকে ঈদের পর নিহতের পরিবারকে তিন লাখ টাকা আর্থিক অনুদান প্রদান করা হবে বলে তিনি জানান।

৩ দিন আগে

বাংলাদেশে ঈদ উদ্‌যাপিত হবে শনিবার

বাংলাদেশে ঈদ উদ্‌যাপিত হবে শনিবার

হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে ২৯ বা ৩০ দিনে মাস হয়ে থাকে। ২৯ রমজান শেষে যদি চাঁদ দেখা যায়, তাহলে পরদিন ঈদুল ফিতর উদ্‌যাপিত হয়। আর চাঁদ দেখা না গেলে ৩০ রমজান শেষে ঈদুল ফিতর উদ্‌যাপিত হয়।

৪ দিন আগে

সমুদ্রপথে অবাধ ও বৈধ নৌচলাচলের পক্ষে সমর্থন পুনর্ব্যক্ত বাংলাদেশের

সমুদ্রপথে অবাধ ও বৈধ নৌচলাচলের পক্ষে সমর্থন পুনর্ব্যক্ত বাংলাদেশের

অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ডেপুটি হাইকমিশনার নজরুল ইসলাম। তিনি বলেন, যুদ্ধপ্রবণ এলাকায় চলাচলকারী জাহাজে কর্মরত বাংলাদেশি নাবিকসহ বিশ্বব্যাপী সমুদ্রকর্মীদের নিরাপত্তা ও কল্যাণ নিয়ে বাংলাদেশ উদ্বিগ্ন।

৪ দিন আগে