logo
খবর

শেখ হাসিনা ও শেখ রেহানার বিরুদ্ধে আরেকটি মামলা

প্রতিবেদক, বিডিজেন২৫ অক্টোবর ২০২৪
Copied!
শেখ হাসিনা ও শেখ রেহানার বিরুদ্ধে আরেকটি মামলা
শেখ হাসিনা ও শেখ রেহানা। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হত্যাচেষ্টার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর ছোট বোন শেখ রেহানাসহ আওয়ামী লীগের ১১৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সিদ্ধিরগঞ্জে গুলিবিদ্ধ হওয়া মো. হোসাইন আহম্মেদকে (২০) হত্যাচেষ্টার অভিযোগে মামলাটি করা হয়।

বুধবার (২৩ অক্টোবর) রাতে হোসাইন আহম্মেদ বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি করেন। বৃহস্পতিবার বিকেলে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ্ আল মামুন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। হোসাইন রাজধানীর ডেমরার দক্ষিণ টেংরা সারুলিয়া এলাকার মৃত আবু তাহেরের ছেলে।

মামলার উল্লেখযোগ্য অন্য অভিযুক্তরা হলেন নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার, সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া, মাহবুবুর রহমান, শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমান, আওয়ামী লীগের নারায়ণগঞ্জ মহানগর শাখার যুগ্ম সম্পাদক শাহ নিজাম, আওয়ামী লীগের সিদ্ধিরগঞ্জ থানা শাখার সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া প্রমুখ।

মামলায় অজ্ঞাতনামা আরও ৯০ জনকে অভিযুক্ত করা হয়েছে।

বৈষম্যবিরোধী আন্দোলন ঘিরে হতাহতের ঘটনায় নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানায় এ নিয়ে ২২টি হত্যাসহ মোট ২৮টি মামলা হয়েছে। এর মধ্যে ১৮টি হত্যাসহ ১৯টি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিযুক্ত করা হয়েছে।

মামলার সংক্ষিপ্ত এজাহারে বাদী উল্লেখ করেন, গত ৫ আগস্ট বেলা তিনটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড কোল্ড স্টোরেজ এলাকায় তিনিসহ ছাত্র-জনতা একত্র হয়ে আওয়ামী লীগ সরকারের বিতর্কিত কর্মকাণ্ডের বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলেন। এ সময় অভিযুক্তরা আগ্নেয়াস্ত্র, ককটেল, দেশি অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিতে হামলা করেন। প্রথমে অভিযুক্তরা তাঁদের সঙ্গে থাকা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক তৈরি করেন। পরে লাঠিসোঁটা, রামদা, আগ্নেয়াস্ত্রসহ ছাত্র-জনতাকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি গুলিবর্ষণ করেন। তিনি প্রাণ বাঁচাতে দৌড়ে পালানোর সময় পাঁচ থেকে ছয়জন অভিযুক্ত ঘিরে ধরেন। এ সময় অভিযুক্ত শাহ আলম, আশরাফ, মজিবর, মহসিন ও মামুন আগ্নেয়াস্ত্র দিয়ে তাঁর ডান হাতের বাহুতে একের পর এক গুলি ছোড়েন। এতে ডান হাতের হাড়, মাংস ও রগ শরীর থেকে ছিন্নভিন্ন হয়ে যায়। পরে মৃত ভেবে বাদীকে ফেলে চলে যান অভিযুক্তরা। আশপাশের লোকজন গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে উদ্ধার করে রাজধানীর পঙ্গু হাসপাতালে নিয়ে গেলে অস্ত্রোপচারের পর ডান হাতের কিছু অংশ কেটে ফেলতে হয়।

আরও দেখুন

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

৩ দিন আগে

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

৪ দিন আগে

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

৪ দিন আগে

বিটিভির চট্টগ্রাম কেন্দ্রের এ মাসের নাটক ‘শেষ বিকেলের অতিথি’

বিটিভির চট্টগ্রাম কেন্দ্রের এ মাসের নাটক ‘শেষ বিকেলের অতিথি’

মানুষের জীবন যেমন প্রেম ভালোবাসায় পূর্ণ থাকে, ঠিক তেমনি থাকে সম্পর্কের টানাপোড়েন। অধিকাংশ মানুষ শেষ বয়সে জীবন একাকীত্বর জীবনে পরিণত হয়ে যায়।

৭ দিন আগে