logo
খবর

ছুটিতে দেশে এসে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন আমিরাতপ্রবাসী

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৮ সেপ্টেম্বর ২০২৪
Copied!
ছুটিতে দেশে এসে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন আমিরাতপ্রবাসী
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের রাউজান উপজেলায় ট্রাকের ধাক্কায় এক প্রবাসীর মৃত্যু হয়েছে। তাঁর নাম মিনহাজ রহমান (২৩)। তিনি রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউনিয়নের সাতঘড়িয়াপাড়ার মফিজ চৌধুরীর ছেলে এবং সংযুক্ত আরব আমিরাতপ্রবাসী। মিনহাজ কয়েক মাস আগে ছুটিতে তিনি দেশে আসেন। ৬ অক্টোবর তাঁর সংযুক্ত আরব আমিরাতে ফিরে যাওয়ার কথা ছিল।

২৭ সেপ্টেম্বর (শুক্রবার) ভোরে রাউজানের গহিরা এলাকায় চট্টগ্রাম-রাঙামাটি সড়কে এ দুর্ঘটনা ঘটে। একই দুর্ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

পরিবার ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে মো. শহীদ নামের এক বন্ধুসহ মোটরসাইকেল নিয়ে ফটিকছড়ি উপজেলার মাইজভান্ডার দরবারে গিয়েছিলেন মিনহাজ। সেখান থেকে ভোরে ফেরার পথে উল্টো দিক থেকে আসা একটি ট্রাক তাঁদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় দুই মোটরসাইকেল আরোহী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মিনহাজকে মৃত ঘোষণা করেন। মো. শহীদ হাসপাতালে চিকিৎসাধীন।

মিনহাজ রহমানের তিন বছরের একটি কন্যাসন্তান রয়েছে। শুক্রবার বেলা তিনটায় জানাজা শেষে মিনহাজের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

রাউজান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবাইদুল হক দুর্ঘটনায় মিনহাজ রহমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পরিবারের আবেদনের ভিত্তিতে নিহত মিনহাজের লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফন করার অনুমতি দেওয়া হয়েছে।

আরও দেখুন

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

১৩ জুলাই ২০২৬

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

০৭ জুলাই ২০২৬

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

০৬ জুলাই ২০২৬

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

০৬ জুলাই ২০২৬