বিডিজেন ডেস্ক

কাঠ দিয়ে তৈরি পৃথিবীর প্রথম স্যাটেলাইট মহাকাশে পাঠাল জাপান। ভবিষ্যতে চাঁদ ও মঙ্গল গ্রহের বিভিন্ন অনুসন্ধানে কাঠ ব্যবহারের সম্ভাব্যতা পরীক্ষার অংশ হিসেবে স্যাটেলাইটটি মহাকাশে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন দেশটির বিজ্ঞানীরা।
ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮-এর প্রতিবেদনে বলা হয়, বিশ্বের প্রথম কাঠের তৈরি স্যাটেলাইটটির নাম ‘লিগনোস্যাট’। জাপানের কিয়োটো বিশ্ববিদ্যালয় ও গৃহনির্মাণ প্রতিষ্ঠান সুমিতোমো ফরেস্ট্রি যৌথভাবে স্যাটেলাইটটি তৈরি করেছে।
লিগনোস্যাট নামক এই পরীক্ষামূলক স্যাটেলাইটটি একটি ছোট বাক্স আকৃতির, যার প্রতিটি পার্শ্ব মাত্র ১০ সেন্টিমিটার। এটি ফ্লোরিডার নাসার-র কেনেডি স্পেস সেন্টার থেকে স্পেসএক্স -এর একটি চালকবিহীন রকেটে করে উৎক্ষেপিত হয়। কিয়োটো বিশ্ববিদ্যালয়ের হিউম্যান স্পেসোলজি বিভাগ জানায়, স্যাটেলাইটটি একটি বিশেষ কন্টেইনারে নিরাপদে মহাকাশে পৌঁছেছে।
লিগনোস্যাট স্যাটেলাইট ভুপৃষ্ঠের প্রায় ৪০০ কিলোমিটার ওপরে পৃথিবীর কক্ষপথে অবস্থান করে মহাকাশে থাকা পুনর্বিকিরণযোগ্য উপাদানের খোঁজ করবে। আগামী ৫০ বছরের মধ্যে চাঁদ ও মঙ্গল গ্রহে কাঠের ঘর তৈরির পরিকল্পনা রয়েছে বিজ্ঞানীদের। আর এ পরিকল্পনার অংশ হিসেবেই মহাকাশে কাঠের তৈরি স্যাটেলাইট পাঠানো হয়েছে।
এ বিষয়ে কিয়োটো বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী কোজি মুরাতা বলেন, প্রচলিত ধাতব স্যাটেলাইটের নানা ঝুঁকি রয়েছে। কাজ শেষে এরা বায়ুমণ্ডলে প্রবেশের সময় অ্যালুমিনিয়াম অক্সাইড কণা তৈরি করে। তবে কাঠের তৈরি স্যাটেলাইটের মাধ্যমে দূষণ কম হবে। ধাতব স্যাটেলাইট ভবিষ্যতে নিষিদ্ধ হতে পারে।

শহরটি শুধু ইতিহাসের জন্য নয়, শিল্প ও সংস্কৃতির জন্যও সুপরিচিত। বিখ্যাত ফিনিশ কবি জোহান লুডভিগ রুনেবার্গের স্মৃতি বহন করছে এই শহর। তার বাড়ি বর্তমানে জাদুঘরে রূপান্তরিত হয়েছে। এ ছাড়া, বিভিন্ন আর্ট গ্যালারি ও হস্তশিল্পের দোকানে স্থানীয় শিল্পীদের সৃজনশীলতার পরিচয় পাওয়া যায়।
ইতিহাস, প্রকৃতি, স্থাপত্য ও সমুদ্রের এক অনন্য সমন্বয় এই স্যোমেনলিন্না। এটি শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, বরং ফিনল্যান্ডের ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক জীবন্ত সাক্ষী।
প্রবাসী বাংলাদেশিরা বিদেশে রক্ত-ঘাম ঝরানো আয়ের একটি অংশ যদি নিরাপদে, করমুক্তভাবে ও বাড়তি সুবিধাসহ বিনিয়োগ করতে চান—তাহলে ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড হতে পারে আপনার সেরা পছন্দ। শুধু মুনাফা নয়, দীর্ঘমেয়াদি নিরাপত্তা আর পারিবারিক সুরক্ষার নিশ্চয়তাও মিলবে একসঙ্গে।