logo
জেনে নিন

এটিএম ব্যবহারে যেসব বিষয় খেয়াল না করলেই বিপদ

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৪ জানুয়ারি ২০২৫
Copied!
এটিএম ব্যবহারে যেসব বিষয় খেয়াল না করলেই বিপদ

প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে বাড়ছে হ্যাকিং প্রবণতা। বাড়ছে প্রতরণা। এই যেমন আপনার এটিএম ( অটোমেটেড টেলার মেশিন) কার্ড জাল করে হ্যাকার হাতিয়ে নিতে পারে সব টাকা।

আমেরিকান ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের এক প্রতিবেদন থেকে জানা যায়, এটিএম ব্যবহারের ক্ষেত্রে কিছু নিয়ম রয়েছে। যেগুলো মানলে নিরাপদে লেনদেন করা যায়। কী সেই নিয়ম চলুন দেখে নিই।

  • আপনি যখন এটিএম থেকে টাকা তুলবেন তখন অন্য কেউ যেন সেখানে না প্রবেশ করে।
  • টাকা তোলার সময় অন্য লোকের সাহায্য নেবেন না। এটিএম মেশিনে পিন দেওয়ার সময় হাত দিয়ে আড়াল করবেন।
  • কার্ডে পিন নম্বর লিখবেন না। কাউকে আপনার কার্ড দেবেন না। পিন নম্বর বলবেন না। ব্যাংকের কর্মী, গ্রাহক, কেয়ার স্টাফ বা পরিবারের সদস্যদেরও কার্ড দেবেন না। মনে রাখবেন, কোনো ব্যাংক আপনার কাছ থেকে এ জাতীয় তথ্য জানতে চাইবে না।
  • নতুন কার্ড নেওয়ার পর পুরনো কার্ড নষ্ট করে ফেলুন।
  • টাকা তোলার পর স্লিপ সেই এটিএম বুথে ফেলে আসবেন না। এটিতে আপনার অ্যাকাউন্টের তথ্য রয়েছে।
  • এটিএম মেশিনের স্ক্রিন যতক্ষণ না পুরনো অবস্থায় ফিরে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি সেই স্থান ত্যাগ করবেন না।
  • এটিএম কার্ডের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিত। এরমধ্যে প্রথম কাজ হল একটি নির্দিষ্ট সময় মেনে এটিএম পিন পরিবর্তন করা।
  • আপনার মোবাইল নম্বর অবশ্যই এসএমএস অ্যালার্টের জন্য ব্যাংকের সঙ্গে যুক্ত করে রাখুন। যাতে কোনও সমস্যা হলে তা দ্রুত ধরা পড়ে।

আরও দেখুন

ফিনল্যান্ডের ইতিহাস, সৌন্দর্য আর প্রশান্তির শহরে একদিন

ফিনল্যান্ডের ইতিহাস, সৌন্দর্য আর প্রশান্তির শহরে একদিন

শহরটি শুধু ইতিহাসের জন্য নয়, শিল্প ও সংস্কৃতির জন্যও সুপরিচিত। বিখ্যাত ফিনিশ কবি জোহান লুডভিগ রুনেবার্গের স্মৃতি বহন করছে এই শহর। তার বাড়ি বর্তমানে জাদুঘরে রূপান্তরিত হয়েছে। এ ছাড়া, বিভিন্ন আর্ট গ্যালারি ও হস্তশিল্পের দোকানে স্থানীয় শিল্পীদের সৃজনশীলতার পরিচয় পাওয়া যায়।

২৪ দিন আগে

গ্রীষ্মকালে ফিনল্যান্ডে সেরা গন্তব্য স্যোমেনলিন্না দুর্গ দ্বীপ

গ্রীষ্মকালে ফিনল্যান্ডে সেরা গন্তব্য স্যোমেনলিন্না দুর্গ দ্বীপ

ইতিহাস, প্রকৃতি, স্থাপত্য ও সমুদ্রের এক অনন্য সমন্বয় এই স্যোমেনলিন্না। এটি শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, বরং ফিনল্যান্ডের ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক জীবন্ত সাক্ষী।

০৪ জুন ২০২৬

প্রবাসী বন্ডে বিনিয়োগে লাভ বেশি, আয় করমুক্ত ও আছে বাড়তি নিরাপত্তা

প্রবাসী বন্ডে বিনিয়োগে লাভ বেশি, আয় করমুক্ত ও আছে বাড়তি নিরাপত্তা

প্রবাসী বাংলাদেশিরা বিদেশে রক্ত-ঘাম ঝরানো আয়ের একটি অংশ যদি নিরাপদে, করমুক্তভাবে ও বাড়তি সুবিধাসহ বিনিয়োগ করতে চান—তাহলে ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড হতে পারে আপনার সেরা পছন্দ। শুধু মুনাফা নয়, দীর্ঘমেয়াদি নিরাপত্তা আর পারিবারিক সুরক্ষার নিশ্চয়তাও মিলবে একসঙ্গে।

২১ আগস্ট ২০২৫