logo
জেনে নিন

হজ ও ওমরাহ পালন সহজ করতে ইমোর গাইড ফিচার

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৯ অক্টোবর ২০২৪
Copied!
হজ ও ওমরাহ পালন সহজ করতে ইমোর গাইড ফিচার
হজ পালন করছেন মুসল্লিরা। ছবি: পেক্সেলস

বিশ্বজুড়ে মুসলমানদের জন্য পবিত্র হজ ও ওমরাহের প্রক্রিয়াকে সহজভাবে তুলে ধরতে গাইড ফিচারের সুবিধা দিচ্ছে জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম ইমো। বিস্তৃত সাব-ফিচার সহ ইমোর এ উদ্যোগ বিভিন্ন ধরনের টিপস, অবস্থান-ভিত্তিক সেবা ও যোগাযোগের সুবিধাসহ আরও নানা তথ্যের মধ্য দিয়ে হজ ও ওমরাহ যাত্রীদের সহায়তা করবে।

গরমের সময় হজ ও ওমরাহ করার ক্ষেত্রে বয়স্ক ওমরাহযাত্রীরা কখনও কখনও অসুস্থতা বা অস্বস্তিতে পড়তে পারেন। পাশাপাশি, যারা প্রথমবারের মতো হজ ও ওমরাহ করতে যাচ্ছেন, এমনকি নিয়মিত হজ ও ওমরাহ যাত্রীরাও মাঝে মাঝে ওমরাহের কোনো কোনো প্রক্রিয়া ভুলে যেতে পারেন। আর তাই নির্বিঘ্নে ও সঠিকভাবে হজ ও ওমরাহ ওমরাহ পালন করার সমাধান হিসেবে মুসলিমদের জন্য হজ ও ওমরাহ গাইড ফিচার নিয়ে এসেছে ইমো।

এই ফিচারে এতে বিস্তারিত হজ ও ওমরাহ টিপসের সাথে রয়েছে পুরো প্রক্রিয়ার ধারাবাহিক ব্যাখ্যা। পাশাপাশি, স্পষ্ট নির্দেশনা দেওয়ার জন্য স্যাটেলাইট ম্যাপের মাধ্যমে ওমরাহ পালনের জায়গাগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে। নিরাপদ ওমরাহ নিশ্চিতে এই ফিচারটির মাধ্যমে নভেম্বরের শুরু থেকে যাত্রীরা তাদের প্রিয়জনের সাথে লোকেশন শেয়ার করার সুযোগ পাবেন। এছাড়াও, ওমরাহ যাত্রীদের যেন বাসায় তাদের পরিবার-পরিজন ও বন্ধুবান্ধবের সাথে যোগাযোগের ক্ষেত্রে কোনো অসুবিধা পোহাতে না হয়, সেজন্য একদম দুর্বল নেটওয়ার্কের মধ্যেও বিভিন্ন দেশে মানসম্মত যোগাযোগের সুবিধা নিয়ে এসেছে ইমো। আর এতে করে পবিত্র এই সময়ে ওমরাহ যাত্রীরা সকলের সাথে যোগাযোগ বজায় রাখার সুযোগ পাবেন।

ওমরাহ গাইড ফিচারটির মধ্যে রয়েছে হজ ও ওমরাহ স্মার্ট অ্যাসিসটেন্ট, হজ ও ওমরাহের ব্যাখ্যা, ধারাবাহিকভাবে হজ ও ওমরাহের অবস্থান নির্দেশিকা ও পরিবারের সাথে লোকেশন শেয়ারের সুযোগ। পাশাপাশি, একদম বিনামূল্যে ভয়েস ও ভিডিও কল করার সুযোগ পাবেন ব্যবহারকারীরা, যা একদিকে তাদের ডেটা বাঁচাবে, আবার অন্যদিকে দুর্বল নেটওয়ার্কের এলাকা থেকেও আন্তর্জাতিক কল সুবিধা উপভোগের সুযোগ করে দেবে। এই ফিচারটি ব্যবহার করতে হলে ইমো অ্যাপের মধ্যে হজ ও ওমরাহ সার্ভিস চ্যানেল খুঁজে বের করতে হবে সেখানে থেকে ক্লিক করে হজ ও ওমরাহ গাইডে ঢুকতে হবে।এর পর সেখানে একদম ওপরে হজ ও ওমরাহের মানচিত্র দেখা যাবে। একইভাবে হজ ও ওমরাহের করণীয়গুলো নিচে দেখা যাবে।

তথ্যসূত্র: ইমোর ওয়েবসাইট থেকে নেওয়া

আরও দেখুন

ফিনল্যান্ডের ইতিহাস, সৌন্দর্য আর প্রশান্তির শহরে একদিন

ফিনল্যান্ডের ইতিহাস, সৌন্দর্য আর প্রশান্তির শহরে একদিন

শহরটি শুধু ইতিহাসের জন্য নয়, শিল্প ও সংস্কৃতির জন্যও সুপরিচিত। বিখ্যাত ফিনিশ কবি জোহান লুডভিগ রুনেবার্গের স্মৃতি বহন করছে এই শহর। তার বাড়ি বর্তমানে জাদুঘরে রূপান্তরিত হয়েছে। এ ছাড়া, বিভিন্ন আর্ট গ্যালারি ও হস্তশিল্পের দোকানে স্থানীয় শিল্পীদের সৃজনশীলতার পরিচয় পাওয়া যায়।

০৮ জুন ২০২৬

গ্রীষ্মকালে ফিনল্যান্ডে সেরা গন্তব্য স্যোমেনলিন্না দুর্গ দ্বীপ

গ্রীষ্মকালে ফিনল্যান্ডে সেরা গন্তব্য স্যোমেনলিন্না দুর্গ দ্বীপ

ইতিহাস, প্রকৃতি, স্থাপত্য ও সমুদ্রের এক অনন্য সমন্বয় এই স্যোমেনলিন্না। এটি শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, বরং ফিনল্যান্ডের ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক জীবন্ত সাক্ষী।

০৪ জুন ২০২৬

প্রবাসী বন্ডে বিনিয়োগে লাভ বেশি, আয় করমুক্ত ও আছে বাড়তি নিরাপত্তা

প্রবাসী বন্ডে বিনিয়োগে লাভ বেশি, আয় করমুক্ত ও আছে বাড়তি নিরাপত্তা

প্রবাসী বাংলাদেশিরা বিদেশে রক্ত-ঘাম ঝরানো আয়ের একটি অংশ যদি নিরাপদে, করমুক্তভাবে ও বাড়তি সুবিধাসহ বিনিয়োগ করতে চান—তাহলে ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড হতে পারে আপনার সেরা পছন্দ। শুধু মুনাফা নয়, দীর্ঘমেয়াদি নিরাপত্তা আর পারিবারিক সুরক্ষার নিশ্চয়তাও মিলবে একসঙ্গে।

২১ আগস্ট ২০২৫