logo
জেনে নিন

আমিরাতের আইডি কার্ড নবায়নের হালনাগাদ তথ্য

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৯ অক্টোবর ২০২৪
Copied!
আমিরাতের আইডি কার্ড নবায়নের হালনাগাদ তথ্য
ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে রয়েছেন প্রায় ৭ লাখ বাংলাদেশি। মধ্যপ্রাচ্যের এ দেশটির সাতটি আমিরাতে বিভিন্ন কাজ ও ব্যবসায় যুক্ত আছেন তারা।

আমিরাতের নিয়ম অনুযায়ী বাংলাদেশিসহ দেশটির সব বাসিন্দার কাছে আবশ্যিকভাবে বৈধ ‘আমিরাত আইডি কার্ড’ থাকতে হবে। যাদের কাছে আগে থেকেই এই কার্ড আছে কিন্তু মেয়াদ শেষ হয়ে গেছে, তাদের সেটি নবায়ন করতে হবে। নবায়ন না করলে পড়তে হতে পারে আইনি ঝামেলায়।

কীভাবে পাওয়া যাবে আইডি কার্ড

এই আইডি কার্ড পাওয়া এবং নবায়নের জন্য আমিরাতের আইডেন্টেটি, সিটেজেনশিপ, কাস্টমস ও পোর্ট সিকিউরিটি নির্বাহী কর্তৃপক্ষের (আইসিপি) ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।

চাইলে স্বীকৃত টাইপিং কেন্দ্রে গিয়েও এই আইডি কার্ড নবায়ন করা যাবে। কিছু ক্ষেত্রে আবেদনকারীকে আইসিপির সার্ভিস সেন্টারে গিয়ে বায়োমেট্রিক ডেটা প্রদান করতে হতে পারে।

আইডি কার্ড নবায়নে খরচ কত

কার্ড ইস্যু ফি (পাঁচ বছরের জন্য) হিসেবে দিতে হবে ১০০ দিরহাম।

সার্ভিস ফি বাবদ দিতে হবে ১৫০ দিরহাম।

টাইপিং সেন্টারের ফি দিতে হবে ৩০ দিরহাম।

আর জরুরিভাবে কাস্টমার হ্যাপিনেস সেন্টার থেকে কার্ড নিলে আরও ১৫০ দিরহাম বাড়তি খরচ করতে হবে।

সূত্র: বোলনিউজ

আরও দেখুন

ফিনল্যান্ডের ইতিহাস, সৌন্দর্য আর প্রশান্তির শহরে একদিন

ফিনল্যান্ডের ইতিহাস, সৌন্দর্য আর প্রশান্তির শহরে একদিন

শহরটি শুধু ইতিহাসের জন্য নয়, শিল্প ও সংস্কৃতির জন্যও সুপরিচিত। বিখ্যাত ফিনিশ কবি জোহান লুডভিগ রুনেবার্গের স্মৃতি বহন করছে এই শহর। তার বাড়ি বর্তমানে জাদুঘরে রূপান্তরিত হয়েছে। এ ছাড়া, বিভিন্ন আর্ট গ্যালারি ও হস্তশিল্পের দোকানে স্থানীয় শিল্পীদের সৃজনশীলতার পরিচয় পাওয়া যায়।

০৮ জুন ২০২৬

গ্রীষ্মকালে ফিনল্যান্ডে সেরা গন্তব্য স্যোমেনলিন্না দুর্গ দ্বীপ

গ্রীষ্মকালে ফিনল্যান্ডে সেরা গন্তব্য স্যোমেনলিন্না দুর্গ দ্বীপ

ইতিহাস, প্রকৃতি, স্থাপত্য ও সমুদ্রের এক অনন্য সমন্বয় এই স্যোমেনলিন্না। এটি শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, বরং ফিনল্যান্ডের ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক জীবন্ত সাক্ষী।

০৪ জুন ২০২৬

প্রবাসী বন্ডে বিনিয়োগে লাভ বেশি, আয় করমুক্ত ও আছে বাড়তি নিরাপত্তা

প্রবাসী বন্ডে বিনিয়োগে লাভ বেশি, আয় করমুক্ত ও আছে বাড়তি নিরাপত্তা

প্রবাসী বাংলাদেশিরা বিদেশে রক্ত-ঘাম ঝরানো আয়ের একটি অংশ যদি নিরাপদে, করমুক্তভাবে ও বাড়তি সুবিধাসহ বিনিয়োগ করতে চান—তাহলে ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড হতে পারে আপনার সেরা পছন্দ। শুধু মুনাফা নয়, দীর্ঘমেয়াদি নিরাপত্তা আর পারিবারিক সুরক্ষার নিশ্চয়তাও মিলবে একসঙ্গে।

২১ আগস্ট ২০২৫