logo
জেনে নিন

খাওয়ার পর ভুলেও যেসব কাজ করবেন না

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৩ নভেম্বর ২০২৪
Copied!
খাওয়ার পর ভুলেও যেসব কাজ করবেন না

সঠিক নিয়ম মেনে খাবার খেলে যেমন স্বাস্থ্যের উন্নতি হয়, তেমনই নিয়ম না মেনে খাওয়া-দাওয়ার অভ্যাস আমাদের স্বাস্থ্যের অবনতি ঘটায়। এসব অভ্যাসে আমাদের শারীরিক সমস্যার সম্মুখীন হতে হয়। চিকিৎসকরা বলছেন, এই অভ্যাস শরীরের এমন সমস্যা ডেকে আনতে পারে যে আপনার হঠাৎ মৃত্যু পর্যন্ত হতে পারে।

চলুন জেনে নিই, খাওয়ার পর যেসব কাজ আপনার স্বাস্থ্যঝুঁকির কারণ হতে পারে।

  • খাওয়ার একদম পরপর গোসল করা যাবে না। খাবারের পরে হজমে সাহায্য করার জন্য আমাদের পাকস্থলীর আশপাশে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়। কিন্তু গোসলের সময় শরীরের তাপমাত্রা পরিবর্তিত হয়। শরীরে আগের তাপমাত্রা ফিরিয়ে আনতে রক্ত তখন ​​পাকস্থলীর পৃষ্ঠ থেকে ত্বকের উপরিভাগে চলে যায়। ফলে হজমশক্তি ব্যাহত হয়, ধীরগতির হয়ে পড়ে।
  • খাওয়ার ঠিক পরই ভারী ব্যায়াম করা হলে হজম প্রক্রিয়া ব্যাহত হতে পারে। এছাড়া এতে বমি বমি ভাব, পেটে ব্যথা এবং গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিতে পারে।
  • খাওয়ার পরই মনে হতে থাকে, একটু বিছানায় গড়িয়ে নিলে বুঝি মন্দ হতো না! অথচ খাদ্যগ্রহণের পরপরই শুয়ে বা ঘুমিয়ে পড়লে পাকস্থলীর পাচক রস ওপরে গলার দিকে উঠে আসে। এতে আমরা বুকে জ্বালাপোড়া অনুভব করি। একে অ্যাসিড রিফ্লাক্স বা হার্টবার্ন বলা হয়।
  • খাওয়ার সময় অতিরিক্ত পানি খেলে হজমক্রিয়ায় ব্যাঘাত ঘটতে পারে। আমাদের দেহে পরিপাকের জন্য বিভিন্ন এনজাইম, হরমোন নিঃসৃত হয়। এ সময় পানি পান করলে এ উপাদানগুলো পানির সঙ্গে মিশে যায়। ফলে খাবার ভালোভাবে পরিপাক হতে পারে না।
  • খাবার খাওয়ার পর সামনের দিকে ঝুঁকে কোনও কাজ করবেন না। এতেও অ্যাসিড রিফ্লাক্স হতে পারে।
  • অনেকেই খাওয়ার পর ফল খেতে খুব পছন্দ করেন। অথচ ভরা পেটে ফল খাওয়া একেবারেই অনুচিত। আমাদের শরীর ফল থেকে প্রয়োজনীয় পুষ্টি পায় না তখন।
  • এবার বলা হবে, একটি মারাত্মক অথচ সাধারণ ভুলের কথা। খাওয়ার পর অনেকেই চা বা কফি খেতে পছন্দ করেন। ফেনলিক উপাদান সমৃদ্ধ এসব পানীয় খাবার থেকে শরীরে আয়রন শোষণে বাধা দেয়।
  • ধূমপান ও মদ্যপান শরীরের জন্য ক্ষতিকর সন্দেহ নেই। তবে খাওয়ার পর গ্রহণে ক্ষতির মাত্রা কয়েকগুণ বেড়ে যায়।

তথ্যসূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

আরও দেখুন

ফিনল্যান্ডের ইতিহাস, সৌন্দর্য আর প্রশান্তির শহরে একদিন

ফিনল্যান্ডের ইতিহাস, সৌন্দর্য আর প্রশান্তির শহরে একদিন

শহরটি শুধু ইতিহাসের জন্য নয়, শিল্প ও সংস্কৃতির জন্যও সুপরিচিত। বিখ্যাত ফিনিশ কবি জোহান লুডভিগ রুনেবার্গের স্মৃতি বহন করছে এই শহর। তার বাড়ি বর্তমানে জাদুঘরে রূপান্তরিত হয়েছে। এ ছাড়া, বিভিন্ন আর্ট গ্যালারি ও হস্তশিল্পের দোকানে স্থানীয় শিল্পীদের সৃজনশীলতার পরিচয় পাওয়া যায়।

১৪ দিন আগে

গ্রীষ্মকালে ফিনল্যান্ডে সেরা গন্তব্য স্যোমেনলিন্না দুর্গ দ্বীপ

গ্রীষ্মকালে ফিনল্যান্ডে সেরা গন্তব্য স্যোমেনলিন্না দুর্গ দ্বীপ

ইতিহাস, প্রকৃতি, স্থাপত্য ও সমুদ্রের এক অনন্য সমন্বয় এই স্যোমেনলিন্না। এটি শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, বরং ফিনল্যান্ডের ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক জীবন্ত সাক্ষী।

১৮ দিন আগে

প্রবাসী বন্ডে বিনিয়োগে লাভ বেশি, আয় করমুক্ত ও আছে বাড়তি নিরাপত্তা

প্রবাসী বন্ডে বিনিয়োগে লাভ বেশি, আয় করমুক্ত ও আছে বাড়তি নিরাপত্তা

প্রবাসী বাংলাদেশিরা বিদেশে রক্ত-ঘাম ঝরানো আয়ের একটি অংশ যদি নিরাপদে, করমুক্তভাবে ও বাড়তি সুবিধাসহ বিনিয়োগ করতে চান—তাহলে ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড হতে পারে আপনার সেরা পছন্দ। শুধু মুনাফা নয়, দীর্ঘমেয়াদি নিরাপত্তা আর পারিবারিক সুরক্ষার নিশ্চয়তাও মিলবে একসঙ্গে।

২১ আগস্ট ২০২৫