logo
জেনে নিন

গোপনে আপনার হোয়াটসঅ্যাপ অন্য কেউ ব্যবহার করছে কি না, বুঝবেন যেভাবে

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৭ মার্চ ২০২৫
Copied!
গোপনে আপনার হোয়াটসঅ্যাপ অন্য কেউ ব্যবহার করছে কি না, বুঝবেন যেভাবে

হ্যাকাররা নানাভাবে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করতে পারে। আপনার অ্যাকাউন্ট গোপনে অন্য কেউ ব্যবহার করছে কি না তার খোঁজ রাখেন কি? কীভাবে বুঝবেন আপনার হোয়াটসঅ্যাপটি হ্যাক হয়েছে বা অন্য কোনো ডিভাইসে খোলা রয়েছে কি না।

জেনে নিন পদ্ধতি

প্রথমে নিজের ফোনে হোয়াটসঅ্যাপ চালু করুন।

এবার ডানদিকে উপরে থ্রি ডট মেনুতে ক্লিক করুন।

সেখানে ক্লিক করলেই ভেসে উঠবে বেশ কয়েকটি অপশন।

বেছে নিন লিংকড ডিভাইস অপশন।

এতেই দেখতে পারবেন, কোন কোন ডিভাইসে আপনার হোয়াটসঅ্যাপ খোলা আছে।

সেখানেই মিলবে লগ আউট অপশন। আপনার ইচ্ছে মতো যে কোনো ডিভাইস থেকে লগ আউট করতে পারেন হোয়াটসঅ্যাপ।

আপনার হোয়াটসঅ্যাপ সুরক্ষিত রাখবেন যেভাবে

সেটিংসে গিয়ে টু স্টেপ ভেরিফিকেশন অন করুন।

কারো সঙ্গে হোয়াটসঅ্যাপ সংক্রান্ত কোনো ওটিপি শেয়ার করবেন না।

যে ডিভাইসগুলো ব্যবহার করেন না সেগুলোতে অযথা হোয়াটসঅ্যাপ খুলে রাখবেন না।

তথ্যসূত্র: জি নিউজ

আরও দেখুন

ফিনল্যান্ডের ইতিহাস, সৌন্দর্য আর প্রশান্তির শহরে একদিন

ফিনল্যান্ডের ইতিহাস, সৌন্দর্য আর প্রশান্তির শহরে একদিন

শহরটি শুধু ইতিহাসের জন্য নয়, শিল্প ও সংস্কৃতির জন্যও সুপরিচিত। বিখ্যাত ফিনিশ কবি জোহান লুডভিগ রুনেবার্গের স্মৃতি বহন করছে এই শহর। তার বাড়ি বর্তমানে জাদুঘরে রূপান্তরিত হয়েছে। এ ছাড়া, বিভিন্ন আর্ট গ্যালারি ও হস্তশিল্পের দোকানে স্থানীয় শিল্পীদের সৃজনশীলতার পরিচয় পাওয়া যায়।

২৪ দিন আগে

গ্রীষ্মকালে ফিনল্যান্ডে সেরা গন্তব্য স্যোমেনলিন্না দুর্গ দ্বীপ

গ্রীষ্মকালে ফিনল্যান্ডে সেরা গন্তব্য স্যোমেনলিন্না দুর্গ দ্বীপ

ইতিহাস, প্রকৃতি, স্থাপত্য ও সমুদ্রের এক অনন্য সমন্বয় এই স্যোমেনলিন্না। এটি শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, বরং ফিনল্যান্ডের ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক জীবন্ত সাক্ষী।

০৪ জুন ২০২৬

প্রবাসী বন্ডে বিনিয়োগে লাভ বেশি, আয় করমুক্ত ও আছে বাড়তি নিরাপত্তা

প্রবাসী বন্ডে বিনিয়োগে লাভ বেশি, আয় করমুক্ত ও আছে বাড়তি নিরাপত্তা

প্রবাসী বাংলাদেশিরা বিদেশে রক্ত-ঘাম ঝরানো আয়ের একটি অংশ যদি নিরাপদে, করমুক্তভাবে ও বাড়তি সুবিধাসহ বিনিয়োগ করতে চান—তাহলে ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড হতে পারে আপনার সেরা পছন্দ। শুধু মুনাফা নয়, দীর্ঘমেয়াদি নিরাপত্তা আর পারিবারিক সুরক্ষার নিশ্চয়তাও মিলবে একসঙ্গে।

২১ আগস্ট ২০২৫