logo
জেনে নিন

আরব আমিরাতে যেভাবে সম্পত্তির মালিক হতে পারবেন

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৬ অক্টোবর ২০২৪
Copied!
আরব আমিরাতে যেভাবে সম্পত্তির মালিক হতে পারবেন

আপনি কি সংযুক্ত আরব আমিরাতে একটি বাড়ি কিনতে চান? দেশটির ২০০৫ সালের আইন অনুসারে, প্রবাসীরা ফ্লোর এবং অ্যাপার্টমেন্ট আকারে সম্পত্তির মালিক হতে পারে; তবে তারা জমির মালিক হতে পারে না।

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীরা চার ব্যবস্থায় সম্পত্তির মালিক হতে পারে।

প্রথম ব্যবস্থায় প্রবাসীরা ৯৯ বছরের জন্য তাদের কেনা অ্যাপার্টমেন্ট এবং ভিলা সম্পূর্ণরূপে ব্যবহার ও বিক্রি করতে পারবেন। তবে তারা জমি কিনতে পারবেন না।

মুসাতাহা নামের দ্বিতীয় ব্যবস্থার মাধ্যমে প্রবাসীরা ৫০ বছরের জন্য আবাসিক ইউনিটের মালিক হতে পারে। এই চুক্তির অধীনে, নির্দিষ্ট সময়ের জন্য মালিক সম্পত্তি ব্যবহার, নির্মাণ বা পরিবর্তন করতে পারেন। এ চুক্তির সময়কাল নবায়ন করা যায়।

তৃতীয় ব্যবস্থায় প্রবাসীরা ৯৯ বছরের জন্য আবাসিক ইউনিটের মালিক হতে এবং ব্যবহার করতে পারবেন। তবে, এই চুক্তির অধীনে, মালিক সম্পত্তি পরিবর্তন করতে পারবেন না।

দীর্ঘ সময়ের জন্য ভাড়া নিয়েও একজন প্রবাসী সম্পত্তি ব্যবহার করতে পারবেন। এ ক্ষেত্রে একজন প্রবাসী ২৫ বছর বা তার চেয়ে বেশি সময়ের জন্য সম্পত্তি ভাড়া নিতে পারবেন।

তথ্যসূত্র: খালিজ টাইমস

আরও দেখুন

ফিনল্যান্ডের ইতিহাস, সৌন্দর্য আর প্রশান্তির শহরে একদিন

ফিনল্যান্ডের ইতিহাস, সৌন্দর্য আর প্রশান্তির শহরে একদিন

শহরটি শুধু ইতিহাসের জন্য নয়, শিল্প ও সংস্কৃতির জন্যও সুপরিচিত। বিখ্যাত ফিনিশ কবি জোহান লুডভিগ রুনেবার্গের স্মৃতি বহন করছে এই শহর। তার বাড়ি বর্তমানে জাদুঘরে রূপান্তরিত হয়েছে। এ ছাড়া, বিভিন্ন আর্ট গ্যালারি ও হস্তশিল্পের দোকানে স্থানীয় শিল্পীদের সৃজনশীলতার পরিচয় পাওয়া যায়।

০৮ জুন ২০২৬

গ্রীষ্মকালে ফিনল্যান্ডে সেরা গন্তব্য স্যোমেনলিন্না দুর্গ দ্বীপ

গ্রীষ্মকালে ফিনল্যান্ডে সেরা গন্তব্য স্যোমেনলিন্না দুর্গ দ্বীপ

ইতিহাস, প্রকৃতি, স্থাপত্য ও সমুদ্রের এক অনন্য সমন্বয় এই স্যোমেনলিন্না। এটি শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, বরং ফিনল্যান্ডের ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক জীবন্ত সাক্ষী।

০৪ জুন ২০২৬

প্রবাসী বন্ডে বিনিয়োগে লাভ বেশি, আয় করমুক্ত ও আছে বাড়তি নিরাপত্তা

প্রবাসী বন্ডে বিনিয়োগে লাভ বেশি, আয় করমুক্ত ও আছে বাড়তি নিরাপত্তা

প্রবাসী বাংলাদেশিরা বিদেশে রক্ত-ঘাম ঝরানো আয়ের একটি অংশ যদি নিরাপদে, করমুক্তভাবে ও বাড়তি সুবিধাসহ বিনিয়োগ করতে চান—তাহলে ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড হতে পারে আপনার সেরা পছন্দ। শুধু মুনাফা নয়, দীর্ঘমেয়াদি নিরাপত্তা আর পারিবারিক সুরক্ষার নিশ্চয়তাও মিলবে একসঙ্গে।

২১ আগস্ট ২০২৫