logo
জেনে নিন

প্রবাসে কর্মী হিসেবে যেতে যেসব বিষয় জানা জরুরি

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৮ সেপ্টেম্বর ২০২৪
Copied!
প্রবাসে কর্মী হিসেবে যেতে যেসব বিষয় জানা জরুরি
প্রবাসী বাংলাদেশি শ্রমিক। ছবি: ফ্রিপিক

ভাগ্য পরিবর্তনে কর্মী হিসেবে অনেকেই বিদেশে পাড়ি জমান।   এতে প্রতারণার শিকারও হয়ে থাকেন। অবৈধভাবে বা সঠিক নিয়ম না জেনে বিদেশে গিয়ে পড়েন বিপাকে। তাই কর্মী হিসেবে বিদেশ যাওয়ার আগে কিছু বিষয় জানতে হবে—

প্রথমেই জেনে নিন, কাজের নাম, ধরন ও কোম্পানির নাম। এরপর নজর দিন  কর্মস্থলের পরিবেশ, বেতন-ভাতা, শ্রমঘণ্টার দিকে। কাজের ভিসা ও কাজের চুক্তিপত্র সম্পর্কেও জানতে হবে ভালোভাবে। বাংলাদেশের রিক্রুটিং এজেন্সির নাম-ঠিকানা , আরএল নম্বর বা মোবাইল নম্বরটিও নিজের কাছে রেখে দিন।

একটি বিষয় ভালোভাবে মাথায় রাখবেন, ফ্রি ভিসায় কোন কাজের নিশ্চয়তা নেই।

বিদেশে যাওয়ার আগে যে কাজের জন্য যাচ্ছেন সে বিষয়ে দক্ষতা অর্জনের চেষ্টা করুন। সিদ্ধান্ত নেওয়ার পর সব কিছু নিশ্চিত হলেও কিছু কাজ জরুরি। জরুরি সেই কাজগুলো নিজেকেই করতে হবে—

  • টিটিসিসমূহ থেকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ নেওয়া
  • হাতেকলমে শিক্ষার মাধ্যমে পাওয়া অভিজ্ঞতা
  • অন্যান্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে বৃত্তিমূলক শিক্ষা নেওয়া
  • বিদেশ গমনেচ্ছু কর্মীদের ডাটাবেজে অন্তর্ভুক্ত হওয়া
  • দালাল বা মধ্যস্বত্ত্বভোগীদের পরিবর্তে সরাসরি এজেন্সির সাথে যোগাযোগ করা
  • নির্ধারিত অভিবাসন ব্যয়ের অতিরিক্ত অর্থ না দেওয়া
  • যে দেশে যাচ্ছেন; সেই দেশের ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জানা
  • নিজের ও পরিবারের নামে আলাদা ব্যাংক অ্যাকাউন্ট করা

এসব বিষয়গুলো জেনে এবং মেনে প্রবাসে গেলে প্রতারিত হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। ফলে লাখ লাখ টাকা খরচ করার আগে বিনা পয়সায় বিষয়গুলো সম্পর্কে ধারণা নিন। এরপরেও বিদেশে কোনো রকম প্রতারণার শিকার হলে বাংলাদেশি দূতাবাসে যোগাযোগ করুন।

আরও দেখুন

ফিনল্যান্ডের ইতিহাস, সৌন্দর্য আর প্রশান্তির শহরে একদিন

ফিনল্যান্ডের ইতিহাস, সৌন্দর্য আর প্রশান্তির শহরে একদিন

শহরটি শুধু ইতিহাসের জন্য নয়, শিল্প ও সংস্কৃতির জন্যও সুপরিচিত। বিখ্যাত ফিনিশ কবি জোহান লুডভিগ রুনেবার্গের স্মৃতি বহন করছে এই শহর। তার বাড়ি বর্তমানে জাদুঘরে রূপান্তরিত হয়েছে। এ ছাড়া, বিভিন্ন আর্ট গ্যালারি ও হস্তশিল্পের দোকানে স্থানীয় শিল্পীদের সৃজনশীলতার পরিচয় পাওয়া যায়।

০৮ জুন ২০২৬

গ্রীষ্মকালে ফিনল্যান্ডে সেরা গন্তব্য স্যোমেনলিন্না দুর্গ দ্বীপ

গ্রীষ্মকালে ফিনল্যান্ডে সেরা গন্তব্য স্যোমেনলিন্না দুর্গ দ্বীপ

ইতিহাস, প্রকৃতি, স্থাপত্য ও সমুদ্রের এক অনন্য সমন্বয় এই স্যোমেনলিন্না। এটি শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, বরং ফিনল্যান্ডের ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক জীবন্ত সাক্ষী।

০৪ জুন ২০২৬

প্রবাসী বন্ডে বিনিয়োগে লাভ বেশি, আয় করমুক্ত ও আছে বাড়তি নিরাপত্তা

প্রবাসী বন্ডে বিনিয়োগে লাভ বেশি, আয় করমুক্ত ও আছে বাড়তি নিরাপত্তা

প্রবাসী বাংলাদেশিরা বিদেশে রক্ত-ঘাম ঝরানো আয়ের একটি অংশ যদি নিরাপদে, করমুক্তভাবে ও বাড়তি সুবিধাসহ বিনিয়োগ করতে চান—তাহলে ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড হতে পারে আপনার সেরা পছন্দ। শুধু মুনাফা নয়, দীর্ঘমেয়াদি নিরাপত্তা আর পারিবারিক সুরক্ষার নিশ্চয়তাও মিলবে একসঙ্গে।

২১ আগস্ট ২০২৫