logo
জেনে নিন

যেভাবে এডিট করবেন হোয়াটসঅ্যাপে পাঠানো মেসেজ

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৮ সেপ্টেম্বর ২০২৪
Copied!
যেভাবে এডিট করবেন হোয়াটসঅ্যাপে পাঠানো মেসেজ
কলিং অ্যাপ

এখনকার ডিজিটাল যুগে হোয়াটসঅ্যাপ ব্যবহার না করা ব্যক্তি খুঁজে পাওয়া কঠিন। দ্রুত যোগাযোগের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ইন্সট্যান্ট মেসেজিং অ্যাপ্লিকেশন। বিশ্বজুড়ে ২০০ কোটিরও বেশি মানুষ প্রতি মাসে ব্যবহার করে হোয়াটসঅ্যাপ। 

অনেক সময় এই মেসেজিং অ্যাপেও ঘটে গণ্ডগোল। দেখা গেল, এমন মেসেজই পাঠিয়ে দিলেন যাতে ভুল আছে। বা যেটি আসলে সঠিক নয়। কিন্তু কখনো কখনো জানা থাকে না মেসেজটি এডিট করার তরিকা। আসুন, সে সম্পর্কেই এবার জেনে নেওয়া যাক। 

যেভাবে করবেন এডিট
প্রথমেই যে মেসেজটি এডিট করতে চান সেটিতে প্রেস করে ধরে রাখতে হবে। তারপর মেসেজটি সিলেক্ট থাকা অবস্থায় স্ক্রিনের উপরে ডান দিকে কোনায় থাকা থ্রি ডটে (⋮) ট্যাপ করে সেখান থেকে এডিট অপশনটি সিলেক্ট করতে হবে। এবারে মেসেজটিতে প্রয়োজনীয় পরিবর্তন বা এডিট করে সেন্ড বাটনে ট্যাপ করলেই এডিট করা মেসেজটি পুনরায় চলে যাবে গন্তব্যে।

যা মনে রাখতে হবে

২০২৩ সালের মে মাসে হোয়াটসঅ্যাপে যুক্ত হয় মেসেজ এডিট করার এই ফিচার। মনে রাখতে হবে মেসেজ পাঠানোর ১৫ মিনিটের মধ্যেই কেবল আপনি মেসেজটি এডিট করতে পারবেন। ১৫ মিনিট পর কিন্তু এডিট অপশনটি আর পাওয়া যাবে না।

আর এডিট করতেই না পারলে ডিলিট অপশন তো থাকছেই। মেসেজ সিলেক্ট করে বিনে পাঠিয়ে দিলেই হলো। 

আরও দেখুন

ফিনল্যান্ডের ইতিহাস, সৌন্দর্য আর প্রশান্তির শহরে একদিন

ফিনল্যান্ডের ইতিহাস, সৌন্দর্য আর প্রশান্তির শহরে একদিন

শহরটি শুধু ইতিহাসের জন্য নয়, শিল্প ও সংস্কৃতির জন্যও সুপরিচিত। বিখ্যাত ফিনিশ কবি জোহান লুডভিগ রুনেবার্গের স্মৃতি বহন করছে এই শহর। তার বাড়ি বর্তমানে জাদুঘরে রূপান্তরিত হয়েছে। এ ছাড়া, বিভিন্ন আর্ট গ্যালারি ও হস্তশিল্পের দোকানে স্থানীয় শিল্পীদের সৃজনশীলতার পরিচয় পাওয়া যায়।

০৮ জুন ২০২৬

গ্রীষ্মকালে ফিনল্যান্ডে সেরা গন্তব্য স্যোমেনলিন্না দুর্গ দ্বীপ

গ্রীষ্মকালে ফিনল্যান্ডে সেরা গন্তব্য স্যোমেনলিন্না দুর্গ দ্বীপ

ইতিহাস, প্রকৃতি, স্থাপত্য ও সমুদ্রের এক অনন্য সমন্বয় এই স্যোমেনলিন্না। এটি শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, বরং ফিনল্যান্ডের ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক জীবন্ত সাক্ষী।

০৪ জুন ২০২৬

প্রবাসী বন্ডে বিনিয়োগে লাভ বেশি, আয় করমুক্ত ও আছে বাড়তি নিরাপত্তা

প্রবাসী বন্ডে বিনিয়োগে লাভ বেশি, আয় করমুক্ত ও আছে বাড়তি নিরাপত্তা

প্রবাসী বাংলাদেশিরা বিদেশে রক্ত-ঘাম ঝরানো আয়ের একটি অংশ যদি নিরাপদে, করমুক্তভাবে ও বাড়তি সুবিধাসহ বিনিয়োগ করতে চান—তাহলে ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড হতে পারে আপনার সেরা পছন্দ। শুধু মুনাফা নয়, দীর্ঘমেয়াদি নিরাপত্তা আর পারিবারিক সুরক্ষার নিশ্চয়তাও মিলবে একসঙ্গে।

২১ আগস্ট ২০২৫